• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শহীদ মাসুম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক    ১৮ মে ২০২৬, ০৯:৩৬ পি.এম.
ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফেনীর মহিপালে শহীদ মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিকে জামিন দিয়েছে আদালত। রোববার জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর বিচারক মাশফিকুল হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা সোহেলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২৫ সালের ৩১ জুলাই ২২১ জনের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই আলমগীর হোসেন ওই মামলার চার্জশিট জমা দেন। প্রায় তিন মাস আগে সোহেল কারাগারে রয়েছেন।

এ মামলার আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, নিজাম উদ্দিন হাজারী, মাসুদ উদ্দিন চৌধুরীও।

মেজবাহ উদ্দিন আরো জানান, রোববার আদালতে সোহেলের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট সাইফুল্লাহ রাসেলসহ কয়েকজন আইনজীবী। সোহেলকে জামিন দিতে রাষ্ট্রপক্ষ থেকে প্রবল বিরোধিতা করা হলেও বিচারক তার জামিন মঞ্জুর করেন। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার ফেনীর আদালতে এটিই প্রথম কোনো চার্জশিটভুক্ত আসামি জামিন পেয়েছেন।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মাসুমের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান ১৬২ জনের নাম উল্লেখ করে আরো ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় এজাহারনামীয় ১২ জন এবং তদন্তে প্রাপ্ত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মুরাদ হাসান বাবুসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঞা জানান, এ ঘটনা নজিরবিহীন। আইনজীবীদের মধ্যেও এ নিয়ে অসন্তোষ রয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘ছাত্র হত্যার মতো স্পর্শকাতর মামলায় এজাহারভুক্ত আসামির জামিন সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে। বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত হওয়া জরুরি।’

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯ বছর আগের মাদক মামলায় চালকের যাবজ্জীবন কারাদণ্ড
৯ বছর আগের মাদক মামলায় চালকের যাবজ্জীবন কারাদণ্ড
আইভীর মুক্তিতে বাধা নেই
আইভীর মুক্তিতে বাধা নেই
চিফ জাস্টিসের কেয়ারটেকার গভমেন্ট হওয়ার দরকার নাই: আইনমন্ত্রী
চিফ জাস্টিসের কেয়ারটেকার গভমেন্ট হওয়ার দরকার নাই: আইনমন্ত্রী