• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ০১:৫৩ এ.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল থেকে চারজন নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ ৪০০/৫০০ ছাত্রলীগের নেতাকর্মী ব্যানার নিয়ে প্রত্যাশা মাঠ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে স্থানীয় জনগণ তাদের ধাওয়া দিয়ে চারজনকে আটক করে। খবর পেয়ে টঙ্গী পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফ হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি স্থানীয় জনগণ চারজনকে আটক করেছে। পরে তাদের থানায় আনা হয়েছে। যথাযথ ধারায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেজাল দুধ তৈরির দায়ে একজনের কারাদণ্ড
ভেজাল দুধ তৈরির দায়ে একজনের কারাদণ্ড
পুরনো সাইকেল রেখে ইমামের মোটরসাইকেল নিয়ে গেল চোর
পুরনো সাইকেল রেখে ইমামের মোটরসাইকেল নিয়ে গেল চোর
কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ২
কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ২