টপ নিউজ
সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
১৯ মে ২০২৬, ০৮:৫৮ এ.এম.

প্রতীকী ছবি
সাতক্ষীরার সদর উপজেলায় বজ্রপাতে কামরুন নাহার ছবি নামে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের রাজারবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুন নাহার ছবি সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী ছিলেন। তিনি স্থানীয় ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তার মৃত্যুতে আইনজীবী মহল ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের ভগ্নিপতি অ্যাডভোকেট ফাহিমুল ইসলাম জানান, আকস্মিক বজ্রপাতের ঘটনাটি এত দ্রুত ঘটে যে কেউ তাকে সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল।
ভিওডি বাংলা/জা







