• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না - মির্জা আব্বাস

   ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশনে বনে-জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন।

মির্জা আব্বাস বলেন, 'সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।'

বিএনপির নির্বাচনের দারির সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেন, 'বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই দেড় যুগ ধরে আন্দোলন করেছে, কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে। এটা নতুন দাবি নয়।'

স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, 'আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না যে, এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক-ফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত।'

গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুলের নির্বাচন নিয়ে বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, 'সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে না পারে।'

মির্জা আব্বাস বলেন, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না। কোনো সভ্য ভালো লোক করে না। শয়তান লোক করে। সকল প্রতিষ্ঠানে এই ধরনের লোক আছে। তাদেরকে ধরুন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মুগদায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, এখন সংস্কার সংস্কার বলে এক দল লোক পাগল হয়ে যাচ্ছে। ঘোষণা দিয়ে সংস্কার হয় না। এটা একটা চলমান প্রক্রিয়া। যা করার করে ফেলেন। একটু তাড়াতাড়ি করেন। ঘোষণা দিয়ে দেরি করতে হয় না। যদি কারো চক্রান্ত না থাকে তাহলে ডিসেম্বরেই নির্বাচন হবে। দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, অশুভ শক্তির কোনো কার্যক্রম এই দেশে বাস্তবায়ন হতে দেবে না বিএনপি। ইউনূস সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে বিএনপি। ভাবসাব এমন, নির্বাচন আসলে শুধু বিএনপিই নির্বাচনে যাবে, আর কেউ যাবে না। নির্বাচন এলে নাকে খত দিয়ে আসবেন, কারণ বিএনপি নির্বাচনের কথা বলেছে বলেও জানান মির্জা আব্বাস।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল