• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নোয়াখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০৯:১৪ এ.এম.
প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বামী মোরশেদ আলমকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতের নাম অহিদা আক্তার শিখা (২১)। সে পরকোট ইউনিয়নের পূর্ব শোশলিয়া এলাকার মোরশেদ আলমের স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শিখাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার স্বামী। চিকিৎসক ফাতেমা আক্তার শান্তা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 এ সময় শিখার গলায় দাগ দেখতে পাওয়া যায়, যা মৃত্যুকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত করেছে। ঘটনার খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিখার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর ডল্টা গ্রামে। তার পিতা আব্দুল মান্নান মোল্লা। প্রায় সাত মাস আগে মোরশেদ আলমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিখাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার মোল্লা জানান, মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের স্বামী মোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার