• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা: পর্যটনমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি    ২০ মে ২০২৬, ০৮:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সিদ্ধান্ত সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, দেশের যেসব বিমানবন্দরে যাত্রীসেবা ও বাণিজ্যিক সম্ভাবনা বেশি, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে সৈয়দপুরের কৌশলগত গুরুত্ব থাকায় এ বিমানবন্দরকে আন্তর্জাতিক করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

বুধবার (২০ মে) সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে নতুন বিমানবন্দর স্থাপনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে সৈয়দপুর বিমানবন্দরের সম্প্রসারণে জমি অধিগ্রহণের প্রক্রিয়া আসন্ন পবিত্র ঈদুল আজহার পর শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমানবন্দর উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিল্প, বাণিজ্য ও যোগাযোগের সম্ভাবনায় সমৃদ্ধ হওয়ায় সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুবদল আহ্বায়ক তারিক আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের ও তারিকুল ইসলাম তারিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন।

ভিওডি বাংলা/মো. মাইনুল হক/এমএস 

 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক