• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ২০ মে ২০২৬, ১০:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার খাদ্য গুদামে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২০ মে) দুপুরে খাদ্য গুদামে প্রধান অতিথি বগুড়া-১ ( সারিয়াকান্দি - সোনাতলা ) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম অনুপস্থিত থাকায়। তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আবু সম্রাট খান, সারিয়াকান্দি এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ। সারিয়াকান্দি খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সম্রাট খান জানান, চলতি বোরো মৌসুমে সারিয়াকান্দি খাদ্য গুদামে মোট  ১৩১২ মেট্রিক টন চাল এবং ১৪০৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। এই সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী একযোগে চলবে।
প্রতিবারের ন্যায় এবারও কৃষক অ্যাপস এ আবেদনের মাধ্যমে কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারবেন।

ভিওডি বাংলা/মোঃ মনিরুজ্জামান জাহিদ/আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার