• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদুল আজহা ঘিরে নিরাপত্তা জোরদারে আরপিএমপির সভা

রংপুর প্রতিনিধি    ২১ মে ২০২৬, ১২:৩০ এ.এম.
ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকগুলোর আর্থিক ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) আরপিএমপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

সভায় আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মারুফ আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

ব্যাংক খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নূর হক, অগ্রণী ব্যাংকের এসপিও মো. মাজহারুল ইসলাম, পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফ চৌধুরী, উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. সাইদুর রহমান এবং রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. রায়হানুল কবিরসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

সভায় ব্যাংক কর্মকর্তারা ঈদের দীর্ঘ ছুটিতে ব্যাংকের নিরাপত্তা ঝুঁকি, সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

পরে অংশীজনদের বক্তব্য শোনার পর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ ব্যাংকের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের প্রবণতা রোধে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পুলিশ কমিশনার বলেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে ব্যাংকের নিরাপত্তা ও আইনগত সহায়তা দিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই শিক্ষার্থী উদ্ধার
পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই শিক্ষার্থী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১