• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১৭ নার্সিং শিক্ষার্থী

পাবনা প্রতিনিধি    ২১ মে ২০২৬, ১২:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

পাবনায় শিক্ষা সফরে গিয়ে দুপুরের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজের ১৭ শিক্ষার্থী। বুধবার (২১ মে) সন্ধ্যায় গুরুতর অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস।

অসুস্থ শিক্ষার্থীরা জানান, একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে তারা পাবনা মানসিক হাসপাতাল সফরে গিয়েছিলেন। সেখানে দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থীর তীব্র পেটব্যথা, বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। পরে একে একে আরও শিক্ষার্থী একই উপসর্গে অসুস্থ হয়ে পড়েন।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. শংকর কে বিশ্বাস বলেন, সন্ধ্যায় ১৭ জন নার্সিং শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় না খেয়ে থাকা, অতিরিক্ত গরম এবং খাদ্য বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে বর্তমানে সবার অবস্থা স্থিতিশীল রয়েছে।

রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজের অধ্যক্ষ আহানারা বেগম বলেন, শিক্ষা সফরে গিয়ে দুপুরের খাবার খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা হাসপাতালে থেকে সার্বক্ষণিক তদারকি করছেন। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী