• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা

কুমিল্লা প্রতিনিধি    ২১ মে ২০২৬, ১২:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে রায়পুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোর পাঁচটা থেকে শুরু হওয়া এ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।

দাউদকান্দির গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মরিয়ম আক্তার জানান, তিনি সকাল সাতটায় ঢাকা থেকে বাসে রওনা দেন। পথে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ও দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু এলাকায় পৌঁছে যানজটে আটকা পড়েন।

তিনি বলেন, সাধারণত ৫০ মিনিটে অতিক্রম করা যায় এমন প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে তাঁর সোয়া দুই ঘণ্টা সময় লেগেছে। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বাসে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামের চিকিৎসক রিয়াজুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটায় ঢাকার গুলিস্তান থেকে মতলব এক্সপ্রেসে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। দাউদকান্দি এলাকায় পৌঁছে যানজটে আটকা পড়ার পর মাত্র ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে তাঁর এক ঘণ্টা ১০ মিনিট সময় লাগে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক সন্দীপ সাহা বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে ঢাকাগামী সড়কের মেঘনা-গোমতী সেতু এবং চট্টগ্রামগামী সড়কের মেঘনা সেতুতে টোল আদায়ে বিলম্ব হচ্ছে। এ কারণেই যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, যানজট নিরসনে দাউদকান্দি হাইওয়ে পুলিশ কাজ করছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী