• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

আকস্মিক ঝড়ে সরকারি চালসহ ডুবে গেছে ২ নৌকা

ভিওডি বাংলা ডেস্ক    ২১ মে ২০২৬, ০৩:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের জন্য বরাদ্দ সরকারি চালসহ দুটি নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাটে এ নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের তৎপরতায় চালের বস্তাগুলো উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য চালগুলো ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে নেওয়ার কথা ছিল। এ জন্য বুধবার রাতেই চালগুলো নৌকায় তুলে ঘাটে রাখা হয়। কিন্তু সকালে আকস্মিক ঝড়ো বাতাসে চালসহ নৌকা দুটি ঘাটের কাছেই ডুবে যায়। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে উদ্ধার কাজ শুরু করেন এবং ভেজা চালের বস্তাগুলো তীরে তুলে আনেন।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘নৌকা দুটিতে ৫০ কেজি ওজনের ৪৬৭ বস্তা চাল ছিল। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস বস্তাগুলো উদ্ধার করেছে। তবে সবগুলো বস্তা উদ্ধার করা গেছে কি না, তা হিসাব করলে জানা যাবে।’

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী