এবার ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে রাখে বলে জানা গেছে।
খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভিওডি বাংলা/জা







