• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কেন্দুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে নওপাড়ায় রাস্তা সংস্কার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০৯:১২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাচহার পুলিশ ফাঁড়ি থেকে পাচহার পর্যন্ত দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কে অবশেষে সংস্কারের ছোঁয়া লেগেছে। 

বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সারোয়ার জাহান কাউসার।

এলাকাবাসী জানান, বর্ষা ও শুকনো মৌসুম, দুই সময়েই সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো সাধারণ মানুষকে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও রোগী বহনকারী যানবাহনের জন্য রাস্তাটি ছিল ঝুঁকিপূর্ণ। বিষয়টি বিবেচনায় নিয়ে চেয়ারম্যান কাউসার দ্রুত সংস্কার কাজ শুরু করেন।

সম্প্রতি তিনি রাস্তা সংস্কারের কয়েকটি ছবি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, "নওপাড়া ইউনিয়নের পাচহার পুলিশ ফাঁড়ি হতে পাচহার পর্যন্ত রাস্তা সংস্কার কাজ চলছে। জনগণ যাতে সুন্দর করে চলাচল করতে পারে। সকলের দোয়া চাই।"

ফেসবুকে পোস্টটি প্রকাশের পরপরই স্থানীয় বাসিন্দা ও অনুসারীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। কমেন্টে অনেকে চেয়ারম্যানের এমন জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। কেউ লিখেছেন, "মানুষের জন্য কাজ করা একজন জনপ্রতিনিধির আসল পরিচয়", আবার কেউ মন্তব্য করেন, "নওপাড়ার উন্নয়নে চেয়ারম্যান কাউসার সবসময় আন্তরিক।"

স্থানীয়দের ভাষ্য, জনপ্রতিনিধির সরাসরি তদারকিতে রাস্তা সংস্কারের কাজ হওয়ায় তারা আশাবাদী, খুব দ্রুতই এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংস্কার কাজের ছবিগুলোও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক আলোচনা তৈরি করেছে। স্থানীয়রা বলছেন, উন্নয়নমূলক এমন উদ্যোগ অব্যাহত থাকলে নওপাড়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আসবে।

ভিওডি বাংলা/মো. হুমায়ুন কবির/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাছের সঙ্গে বাঁধা মরদেহ, পায়ের কাছে পড়ে ছিল মাথা
গাছের সঙ্গে বাঁধা মরদেহ, পায়ের কাছে পড়ে ছিল মাথা
নাগরপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নাগরপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মাদারীপুর সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন
মাদারীপুর সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন