শিক্ষক সমিতির নির্বাচনে আনোয়ার সভাপতি, আরশেদ সম্পাদক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিবার্চন সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নিবার্চনে মো. আনোয়ার হোসেন সভাপতি ও মো. আরশেদ আলী সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) প্রিজাইডিং অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান, নাগরপুর মহিলা কলেজে সকাল নয়টা থেকে ভোট শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৪৮৫ জন ভোটারের মধ্যে ৪৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নিবার্চনে মো. আনোয়ার হোসেন ২৭৩ ভোট পেয়ে সভাপতি ও মো. আরশেদ আলী ২১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হচ্ছেন-সহ-সভাপতি মো. আনিসুর রহমান, মো. আসাদুজ্জামান আনসারী, মো. মনির হোসেন, মোহাম্মদ আলী ও মো. সুলতান বাদশা।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিতরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগনিঠক সম্পাদক মো. আজিজুল হক খান, অর্থ সম্পাদক ফারুক আহামেদ, সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. শোভন মিয়া ও মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন।
ভিওডি বাংলা/মো. নজরুল ইসলাম খান/জা







