মাদারীপুর সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন

মাদারীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি ২০ সদস্যের এই কমিটিতে সভাপতি মোঃ হাবিবুর রহমান কাওসার হাওলাদার (কাওসার) এবং সাধারণ সম্পাদক মো. ফারুক বেপারী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) নবগঠিত কমিটির অনুমোদনের কপি নেতৃবৃন্দের হাতে তুলে দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম ও সভাপতি এম এ বাতেন।
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- রুহুল আমিন আকন, নাহিদুজ্জামান ভূঁইয়া অমিত ও মীম রহমান। এছাড়াও সহ সাধারণ সম্পাদক সামিউল খন্দকার, সড়ক সম্পাদক মাইনুল আহসান ইমন, সাংগঠনিক সম্পাদক হানিফ পালোয়ান কোষাধ্যক্ষ এস এম জহির। কার্যকরী সদস্যরা হলে- খন্দকার কামরুল হোসেন, কে এম তোফাজ্জল হোসেন (সান্টু খান), আতিকুর রহমান খান, অহিদুর রহমান ভুঁইয়া, জাহিদুর রহমান ভুঁইয়া, আওলাদ হোসেন মৃধা, মিরাজ সিকদার, শেখ তৌহিদুর রহমান, এস এম তুহিন, নজরুল ইসলাম ও জিহাদ আহম্মেদ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জানায়, পরিবহন খাতকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে তারা একযোগে কাজ করবেন। পাশাপাশি মালিকদের স্বার্থ রক্ষা ও যাত্রীসেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারা।
ভিওডি বাংলা/মহিবুল আহসান লিমন/জা







