• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজারহাটে ১ মন পচা মহিষের মাংস জব্দ, মাটিচাপা দিয়ে বিনষ্ট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০৯:৩২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগারডাবরী হাটে বিক্রির উদ্দেশ্যে আনা প্রায় এক মন পচা ও অর্ধগলিত মহিষের মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে মাংসগুলো মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। অভিযানে হাটে বিক্রির জন্য আনা ৩৮ কেজি মহিষের মাংস জব্দ করা হয়। প্রাথমিকভাবে মাংসগুলোর অবস্থা সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তা পরীক্ষা করে পচা ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে নিশ্চিত হন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় কসাই আবুল কালাম দীর্ঘদিন আগে অবিক্রীত থাকা মহিষের মাংস সংরক্ষণ করে রাখেন। পরে সেগুলো বৃহস্পতিবার সিংগারডাবরী হাটে বিক্রির জন্য নিয়ে আসেন। খবর পেয়ে প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযানের সময় ফৌজদারি কার্যবিধি (সিআরপি) ১৮৯৮-এর ৫২১(২) ধারা অনুযায়ী মাংসগুলো জব্দ করা হয়। পরে রাজারহাট থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দকৃত পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. রুজিনা আক্তার ও স্যানিটারি ইন্সপেক্টর আ. লতিফ উপস্থিত ছিলেন। তারা জানান, দীর্ঘদিন সংরক্ষণের কারণে মাংসগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল এবং সেগুলো বাজারে বিক্রি হলে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারত।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাজারগুলোতে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাছের সঙ্গে বাঁধা মরদেহ, পায়ের কাছে পড়ে ছিল মাথা
গাছের সঙ্গে বাঁধা মরদেহ, পায়ের কাছে পড়ে ছিল মাথা
নাগরপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নাগরপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মাদারীপুর সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন
মাদারীপুর সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন