• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০৮:৪৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুরের বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম (৭৬) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি ঢাকা ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
 
বৃহস্পতিবার বাদ আছর নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে উপজেলা প্রশাসন ও পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করে। 
 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মুসল্লিরা। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। উক্ত বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 
ভিওডি বাংলা/মো. নজরুল ইসলাম খান/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষক সমিতির নির্বাচনে আনোয়ার সভাপতি, আরশেদ সম্পাদক
শিক্ষক সমিতির নির্বাচনে আনোয়ার সভাপতি, আরশেদ সম্পাদক
গাছের সঙ্গে বাঁধা মরদেহ, পায়ের কাছে পড়ে ছিল মাথা
গাছের সঙ্গে বাঁধা মরদেহ, পায়ের কাছে পড়ে ছিল মাথা
মাদারীপুর সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন
মাদারীপুর সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন