টপ নিউজ
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন রামিসার পরিবার
নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২৬, ০১:০৭ এ.এম.

ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে নিহত দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারের বাসায় যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টায় ১০ মিনিটে তিনি শিশু রামিসার বাসায় যান। এসময় রামিসার পরিবারের খোঁজ খবর নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রামিসার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবং তার পরিবার ও রামিসার বড় বোনের পড়াশুনার সকল দায়িত্ব ও নিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী সেখানে রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় তিনি এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন।
ভিওডি বাংলা/এসআর







