• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইরান যুদ্ধ ইস্যু

ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক    ২২ মে ২০২৬, ০৮:০১ এ.এম.
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ মোকাবিলা ও সামরিক কৌশল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। গত মঙ্গলবার এক ঘণ্টার দীর্ঘ ফোনালাপে ইরান অভিযানের ভবিষ্যৎ নিয়ে এই দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহান্তে ট্রাম্প নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে ‘অপারেশন স্লেজহ্যামার’ নামে একটি সামরিক অভিযানের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে ট্রাম্প সেই হামলা স্থগিত করার ঘোষণা দেন। ফোনালাপে নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ‘ভুল’ বলে অভিহিত করেন এবং ট্রাম্পকে পূর্বপরিকল্পনা অনুযায়ী সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য জোরালো চাপ প্রয়োগ করেন।

ইসরায়েলি এক কর্মকর্তার ভাষ্যমতে, “তাদের মধ্যে মতপার্থক্যটা স্পষ্ট ছিল। ট্রাম্প যেখানে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে চাইছেন, সেখানে নেতানিয়াহু ভিন্ন কিছু প্রত্যাশা করছিলেন।”

নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর ও আক্রমণাত্মক সামরিক অবস্থানের পক্ষে কথা বলে আসছেন। ট্রাম্পের এই বিলম্বিত কৌশলের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহলে তীব্র হতাশা বিরাজ করছে। তাদের মতে, ট্রাম্পের এই পিছু হটার নীতি কেবল ইরানের অবস্থানকেই শক্তিশালী করছে।

অন্যদিকে, ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ইরানের সাথে আলোচনার শেষ পর্যায়ে রয়েছেন। তিনি বলেন, “হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাব, নয়তো আমাদের অপ্রীতিকর কিছু করতে হবে। আশা করি তেমনটি ঘটবে না।”

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তজনা নিরসনে পাকিস্তানসহ আঞ্চলিক মিত্র দেশগুলো নতুন করে কূটনৈতিক আলোচনার কাঠামো তৈরির জন্য জোর মধ্যস্থতা চালাচ্ছে। তবে ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরানের এই কূটনৈতিক বিলম্বকে কৌশল হিসেবে দেখছেন এবং অবিলম্বে সামরিক অভিযান চালানোর জন্য চাপ অব্যাহত রেখেছেন।

ইরানের পরমাণু কর্মসূচি ও যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে এটিই প্রথম মতবিরোধ নয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যের প্রশ্নে দুই নেতার এই মতপার্থক্য মার্কিন-ইসরায়েল কূটনৈতিক সম্পর্কে নতুন চাপের সৃষ্টি করেছে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান