• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কেরানীগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি    ২২ মে ২০২৬, ০৯:৪০ এ.এম.
ছবি : সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে আলোচনার জন্য ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. লিটন (৪০), ইউসুফ হোসেন ফারুক (৫৭) ও মো. ইয়াসিন (২২)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পূর্বপরিচিত নাদিম নামে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন। ওই টাকার জামিনদার ছিলেন অভিযুক্ত লিটন। বুধবার সন্ধ্যায় লিটন, ইউসুফ হোসেন ফারুক ও ইয়াসিন পাওনা টাকার বিষয়ে কথা বলার জন্য ওই গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে যান।

পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে করে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে প্রথমে লিটন ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে অপর দুজনও পালাক্রমে তাকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাস্থলে আরও কয়েকজন পাহারায় ছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর স্বামী জানান, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন অভিযুক্তরা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নেওয়া হয়েছে এবং এক ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থ চলমান রয়েছে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার