• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

২৪ ঘণ্টা বিদ্যুৎহীন মাদারগঞ্জবাসী

জামালপুর প্রতিনিধি    ২২ মে ২০২৬, ১০:৪৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় টানা প্রায় ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে অন্তত ৪০টি এলাকা। এতে উপজেলার প্রায় লাখো মানুষ চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা প্রায় থমকে গেছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও এখনও পুরোপুরি বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব হয়নি। ফলে সাতটি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ও খুঁটির ওপর পড়ে। এতে অন্তত সাতটি বিদ্যুতের খুঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একাধিক স্থানে তার ছিঁড়ে যায়। ফলে পুরো সিস্টেমে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়।

মাদারগঞ্জ পৌর এলাকার চাঁদপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনসহ একাধিক ভুক্তভোগী জানান, “প্রায় এক দিন ধরে বিদ্যুৎ নেই। মোবাইল চার্জ দেওয়া যাচ্ছে না, পানির সংকট দেখা দিয়েছে, এমনকি রাতের বেলা চলাচলেও সমস্যা হচ্ছে।” স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

এদিকে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, ঝড়ের কারণে বিভিন্ন স্থানে গাছ পড়ে লাইন ও খুঁটির ব্যাপক ক্ষতি হয়েছে। জরুরি ভিত্তিতে মাঠপর্যায়ে মেরামত কাজ চলছে। তিনি আরও বলেন, কিছু এলাকায় আংশিক বিদ্যুৎ চালু করা সম্ভব হলেও জনবল ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় সম্পূর্ণ পুনঃসংযোগে সময় লাগছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী