• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাশিয়ার পারমাণবিক মহড়ায় বেলারুশের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক    ২২ মে ২০২৬, ০৭:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রথমবারের মতো রাশিয়ার কৌশলগত ও ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়ায় অংশ নিয়েছেন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা যৌথ সামরিক মহড়ায় তিনি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নেতৃত্ব দেন। খবর আল-জাজিরার।

মহড়াটি পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। এতে শত শত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও পারমাণবিক সাবমেরিন অংশ নেয়।  

৭১ বছর বয়সী লুকাশেঙ্কো বলেন, ‘আমরা কাউকে হুমকি দিচ্ছি না। কিন্তু আমাদের কাছে এমন এক অস্ত্র আছে... আমরা ব্রেস্ট থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত আমাদের অভিন্ন মাতৃভূমি রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।’

দীর্ঘদিন ধরে বেলারুশের নেতৃত্বে থাকা লুকাশেঙ্কোকে প্রায়ই ইউরোপের ‘শেষ স্বৈরশাসক’ বলা হয়। ১৯৯৪ সাল থেকে তিনি দেশটির ক্ষমতায় আছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও লুকাশেঙ্কো সবসময় রাশিয়ার ওপর পুরোপুরি নির্ভর করেননি। রাশিয়া থেকে অর্থনৈতিক সুবিধা ও কম দামে জ্বালানি পেলেও তিনি ১৯৯০-এর দশকের তথাকথিত ইউনিয়ন স্টেট চুক্তির আওতায় বেলারুশকে রাশিয়ার সঙ্গে একীভূত করার প্রচেষ্টা প্রতিরোধ করেছেন।

সাম্প্রতিক মাসগুলোতে বেলারুশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কও কিছুটা উষ্ণ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা যে কমেনি, তা মহড়াই প্রমাণ করে দেয়। 

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল
ফের সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল
ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশে মনোনীত হাইকমিশনারের সাক্ষাৎ
ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশে মনোনীত হাইকমিশনারের সাক্ষাৎ
পদ হারালেন তুরস্কের বিরোধীদলীয় নেতা, স্বস্তিতে এরদোয়ান
পদ হারালেন তুরস্কের বিরোধীদলীয় নেতা, স্বস্তিতে এরদোয়ান