• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৯:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যলাইনে খুঁটি স্থাপনের অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কড়া আপত্তি ও কঠোর অবস্থান নিলে খুঁটি অপসারণে বাধ্য হয় বিএসএফ।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিজিবির রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) দায়িত্বপূর্ণ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যলাইনে নিয়মবহির্ভূতভাবে খুঁটি স্থাপনের অপচেষ্টা চালায়।  বিষয়টি স্থানীয় জনগণ ও বিজিবির নজরে এলে তাৎক্ষণিক বিজিবির কলসিরমুখ বিওপির সদস্যরা তীব্র আপত্তি জানান এবং ঘটনাস্থলে কঠোর অবস্থান গ্রহণ করেন।

বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে অবিলম্বে স্থাপিত খুঁটি অপসারণের জন্য চাপ প্রয়োগ করা হয়।  বিজিবির অনড় ও কড়া অবস্থানের মুখে বিএসএফ তাদের কার্যক্রম থেকে সরে যেতে বাধ্য হয় এবং স্থাপিত খুঁটি দ্রুত অপসারণ করে নেয়।

এ ব্যাপারে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিষয়টি জানার পর বিজিবির তাৎক্ষণিক শক্ত অবস্থান গ্রহণ এবং কড়া প্রতিবাদের মুখে বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।

বর্তমানে উক্ত সীমান্ত এলাকায় বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় ও পেশাদার ভূমিকা পালন করে যাবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

ভিওডি বাংলা/আরআর/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবির গুলি, নিরাপত্তা জোরদার
সীমান্তে অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবির গুলি, নিরাপত্তা জোরদার
মৃত্যুর গুজবে সড়কে মানুষ, আসামির দোষ স্বীকার
চট্টগ্রামে শিশু ধর্ষণ মৃত্যুর গুজবে সড়কে মানুষ, আসামির দোষ স্বীকার
র‌্যাব সদস্যকে হত্যার পর এবার ডিবি পুলিশকে কুপিয়ে জখম
র‌্যাব সদস্যকে হত্যার পর এবার ডিবি পুলিশকে কুপিয়ে জখম