• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও এক বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৯:৫৫ পি.এম.
নিহত মো. জাহাঙ্গীর হোসেন। ছবি: সংগৃহীত

রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. জাহাঙ্গীর হোসেন (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। সম্মুখসারিতে যুদ্ধরত অবস্থায় ইউক্রেনের ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২২ মে) বিকেলে জাহাঙ্গীরের মৃত্যুর খবর জানান তার সহযোদ্ধা নরসিংদীর মৃদুল হোসেন, যিনি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।

ফেসবুক লাইভে এসে মৃদুল দাবি করেন, গত ১৮ মে তিনি ও আরও ছয় বাংলাদেশি রাশিয়ার পক্ষে সম্মুখসারিতে যুদ্ধ করছিলেন। এ সময় ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হন। নিহতদের মধ্যে জাহাঙ্গীরও ছিলেন।

জাহাঙ্গীর করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। নিহত অন্য দুজনের একজন মাদারীপুরের মো. সুরুজ কাজী এবং আরেকজন কুমিল্লার ইউসুফ খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর জাহাঙ্গীরের মা জাকিয়া বেগম তিন সন্তানকে নিয়ে ঢাকায় চলে যান। সেখানে পোশাক কারখানায় কাজ করে সন্তানদের বড় করেন তিনি। পরিবারের আর্থিক সংকট দূর করতে ঋণ নিয়ে তিন মাস আগে রাশিয়ায় যান জাহাঙ্গীর।

পরিবারের সদস্যরা জানান, তিনি কাজের ভিসায় রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছেন—এ তথ্য তারা আগে জানতেন না।

জাহাঙ্গীরের ছোট ভাই জাবেদ হোসেন বলেন, “ধারদেনা করে ভাইকে রাশিয়ায় পাঠানো হয়েছিল। তিনি বলতেন কাজ খুঁজছেন। কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েছেন, তা আমরা জানতাম না।”

জাহাঙ্গীরের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার আড়াই বছরের ছেলে আযান হোসেন, স্ত্রী মাসুদা হোসেন, মা, ভাই ও বোনের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ।

এর আগে একই উপজেলার পার্শ্ববর্তী নোয়াবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মো. রিয়াদ রশিদ (২৮) রুশ বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে গত ২ এপ্রিল ড্রোন হামলায় নিহত হন। তার মৃত্যুর ঘটনাও এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা
বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিলো বিজিবি
বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিলো বিজিবি
সীমান্তে অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবির গুলি, নিরাপত্তা জোরদার
সীমান্তে অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবির গুলি, নিরাপত্তা জোরদার