• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

থানায় অবরুদ্ধ নাসীরুদ্দীন পাটওয়ারী, ফেসবুকে লিখলেন ‘প্লিজ সেইভ আস’

ভিওডি বাংলা ডেস্ক    ২২ মে ২০২৬, ১০:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

ফেসবুকে এক ঘণ্টায় তিনটি পোস্ট দিয়েছেন ঝিনাইদহ সফরে গিয়ে হামলার শিকার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। হামলার ঘটনায় বিচার চেয়ে মামলা করতে গিয়ে থানাও অবরুদ্ধ হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২২ মে) রাতে সর্বশেষ পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘রব্বি নাজ্জিনী মিনাল কাওমিজ জালিমীন। অর্থ: হে আমার পালনকর্তা! আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করুন।’

এর ২০ মিনিট আগে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘Please Save Us’।

সবশেষে ‘ছাত্রদলের সন্ত্রাসী হামলা’ ক্যাপশন দিয়ে একটি লাইভ শেয়ার করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি থানায় অবরুদ্ধ থাকার কথা জানিয়েছেন। বাইরে শত শত ছাত্রদল নেতাকর্মী থানার গেট ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে, শুক্রবার ঝিনাইদহ সফরে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। জুমার নামাজ আদায়ের পর শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ এলাকা থেকে বের হওয়ার সময় তার ওপর হামলার অভিযোগ ওঠে।

এ ঘটনায় ডিম, ইট-পাটকেল নিক্ষেপ ও মারধরের অভিযোগ এনে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সরব হন এনসিপির নেতাকর্মীরাও।

তবে ছাত্রদলের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ধারাবাহিক ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ
আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় : মঈন খান
আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় : মঈন খান