• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাশিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি    ২৩ মে ২০২৬, ০৬:৫১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে গিয়ে মাইন বিস্ফোরণ হয়ে সুরুজ কাজী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি রুশ সেনাদের একটি যুদ্ধরত ক্যাম্পে বাবুর্চি হিসেবে কাজ করতেন। এ ঘটনায় তার গ্রামের বাড়ি মাদারীপুরে শোকের মাতম চলছে। 

বৃহস্পতিবার (২১ মে) রাতে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহত সুরুজ কাজী মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছড়া গ্রামের সাহাবুদ্দিন কাজীর ছেলে। 

নিহতের পরিবার জানায়, নয় মাস আগে প্রতিবেশী এলেন মাতুব্বরের ছেলে দুলু মাতুব্বরের মাধ্যমে ৯ লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় পাড়ি জমান সুরুজ। সেখানে গিয়ে মাসে ৮০ হাজার টাকা বেতনে একটি কোম্পানিতে কাজ করছিলেন তিনি। পরে চলতি মাসে দালালদের প্রলোভনে পড়ে বেশি বেতনের আশায় রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে যোগ দেন তিনি।

যুদ্ধরত একটি ক্যাম্পে বাবুর্চি হিসেবে রান্না করতেন সুরুজ। সম্প্রতি সেই ক্যাম্পে ইউক্রেনের মাইন বিস্ফোরণে নিহত হন তিনি। প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত দুই প্রবাসী বাংলাদেশি যুবক মুঠোফোনে সুরুজের পরিবারকে তার মৃত্যুর খবর জানান। ঘটনার পর থেকে অভিযুক্ত দালাল দুলু মাতুব্বর ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।
 
নিহতের বাবা সাহাবুদ্দিন কাজী বলেন, আমার বড় ছেলে এভাবে মারা যাবে, এটি কল্পনাও করতে পারিনি। আমি দালালদের বিচার চাই। আর দ্রুত আমার ছেলের মরদেহ ফেরত চাই।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান বলেন, রাশিয়ায় যুদ্ধে যুবক সুরুজ কাজী নিহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার