• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনিতে আহত যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ২৩ মে ২০২৬, ০৮:৫৭ এ.এম.
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন হিরো নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে ফতুল্লার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হিরো ও তার সহযোগী সোহেল শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি নির্জন ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর নির্যাতনের অভিযোগ ওঠে।

পরে শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির পরিবার শুক্রবার রাতে ফতুল্লা থানায় মামলা দায়ের করে। মামলার পর অভিযান চালিয়ে অপর অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার