• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রধানমন্ত্রীর আগমনে নিরাপত্তায় ঘেরা ত্রিশাল

ময়মনসিংহ প্রতিনিধি    ২৩ মে ২০২৬, ০৯:৪৫ এ.এম.
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব। এ আয়োজনকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনা সদস্যও মোতায়েন করা হয়েছে।

পুলিশ, র‍্যাব ও এসএসএফের সদস্যদের সরব উপস্থিতিতে ত্রিশালের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন সড়ক ও অনুষ্ঠানস্থলে তল্লাশি কার্যক্রমও চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের দাবি, উৎসব ও রাষ্ট্রীয় সফর নির্বিঘ্ন করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে প্রধানমন্ত্রী ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন।

সফরের শুরুতে তিনি বৈলর ইউনিয়নের কানহর বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এ উপলক্ষে সেখানে একটি জনসমাবেশেরও আয়োজন করা হয়েছে।

পরে দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া স্থানীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ত্রিশালে উৎসবের আমেজ বিরাজ করছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন এলাকায় টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। নজরুল একাডেমি প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে বড় প্যান্ডেল। পাশাপাশি বসেছে নজরুল মেলা ও বইমেলা।

স্থানীয়দের আশা, প্রধানমন্ত্রীর এ সফরে ত্রিশালের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। বিশেষ করে নজরুল সিটি বাস্তবায়ন, শিল্পনগরী গঠন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের দাবিগুলো নতুন করে আলোচনায় এসেছে।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, অতীতের মতো এবারও ত্রিশালবাসী সরকারের পক্ষ থেকে ইতিবাচক কিছু পাবে বলে তারা আশাবাদী।

তিন দিনের এই আয়োজনজুড়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও নানা পরিবেশনা। জাতীয় ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে নজরুলের স্মৃতিধন্য ত্রিশাল।
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার