• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভোট ছাড়াই বিসিবির পরিচালক হচ্ছেন চারজন

ক্রীড়া প্রতিবেদক    ২৪ মে ২০২৬, ০৩:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। এ উপলক্ষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী, অন্তত চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগের তিনটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ফলে এসব বিভাগে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। একই চিত্র দেখা গেছে ক্যাটাগরি-৩-এও। সেখানে একমাত্র প্রার্থী থাকায় তার জয়ও নিশ্চিত।

ঢাকা বিভাগের দুটি পরিচালক পদের জন্য শুরুতে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে যাচাই-বাছাইয়ে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খসরুর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, তার প্রস্তাবক ও সমর্থক কাউন্সিলরের জাতীয় পরিচয়পত্র জমা না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আগামীকাল পর্যন্ত আপিলের সুযোগ রয়েছে তার।

বর্তমানে ঢাকা বিভাগে বৈধ প্রার্থী রয়েছেন দুজন—ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাইদ বিন জামান এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ। খসরুর মনোনয়ন পুনর্বহাল না হলে তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

এরই মধ্যে সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম এবং রংপুর থেকে মির্জা ফয়সাল আমীন পরিচালক হওয়া প্রায় নিশ্চিত।

চট্টগ্রাম বিভাগে দুটি পদের জন্য লড়বেন তিনজন। তারা হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু, লক্ষ্মীপুরের মঈন উদ্দিন চৌধুরী এবং ফেনীর শরীফুল ইসলাম।

খুলনা বিভাগেও দুটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিন প্রার্থী। তারা হলেন খুলনার শফিকুল আলম, যশোরের শান্তনু ইসলাম এবং চুয়াডাঙ্গার আব্দুছ সালাম।

বরিশাল বিভাগের একক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ও ভোলার মুনতাসির আলম চৌধুরীর মধ্যে।

অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটনের ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-২-এ সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে। এই বিভাগে ১২টি পরিচালক পদের বিপরীতে বৈধ প্রার্থী রয়েছেন ১৮ জন।

বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, লুৎফুর রহমান, আসিফ রাব্বানী, তামিম ইকবাল, আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সরকার মাহবুব আহমেদ শামীমসহ আরও অনেকে।

ক্যাটাগরি-৩-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর একমাত্র প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন।

চূড়ান্তভাবে বৈধ হওয়া ৩৩ জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। বাকি দুজন পরিচালক মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা