• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

চাঁদা না পেয়ে ৩ জনকে কুপিয়ে জখম, ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ২৪ মে ২০২৬, ০৭:১১ এ.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না পেয়ে ভাঙচুর ও কুপিয়ে তিনজনকে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

শনিবার (২৩ মে) রাত ১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে সাব্বির ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভাঙচুর চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিজান, কুদরত ও জনি নামে তিনজনকে আহত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

পরে ফতুল্লা থানা পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাব্বির ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালায়। অভিযানে সাব্বিরের বাসায় তল্লাশি করে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। এ সময় সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযুক্ত সাব্বির ও তার সহযোগীরা পালিয়ে গেলেও তার বাসা থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার