• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বার্সেলোনা লা লিগা শেষ করল হার দিয়ে

স্পোর্টস ডেস্ক    ২৪ মে ২০২৬, ০৭:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

মৌসুমের শেষটা সুখকর হলো না বার্সেলোনার। বিদায়ী ম্যাচে গোল করেও দলকে জয়ের দেখা দিতে পারলেন না রবার্ট লেভানদোভস্কি। ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে ভালেন্সিয়া।

লা লিগার শেষ রাউন্ডে শনিবার ভালেন্সিয়ার মাঠে হারের মুখ দেখে হান্সি ফ্লিকের দল। ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

শিরোপা নিশ্চিত করার পর শেষ তিন ম্যাচের মধ্যে দুটিতে হারের স্বাদ পেল কাতালানরা।

প্রথমার্ধে বার্সেলোনার পারফরম্যান্স ছিল বেশ নিষ্প্রভ। ছয়টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র একটি। ২৫তম মিনিটে ফেররান তোরেসের শট ঠেকিয়ে দেন ভালেন্সিয়ার গোলরক্ষক। বিরতির আগে লেভানদোভস্কির একটি হেড পোস্টে লাগে। অন্যদিকে স্বাগতিকরাও দুইবার পরীক্ষা নেয় বার্সেলোনার গোলরক্ষককে।

৬১তম মিনিটে লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ফেররান তোরেসের ভলিতে কাছ থেকে পা ছুঁইয়ে বল জালে জড়ান পোলিশ এই ফরোয়ার্ড।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ভালেন্সিয়া। ৬৬তম মিনিটে বার্সেলোনার ভুল পাসের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে বল পেয়ে ভেতরে ঢুকে জোরালো শটে সমতা ফেরান হাভি গেরেরা।

চার মিনিট পরই এগিয়ে যায় স্বাগতিকরা। গেরেরার শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে দারুণ শটে গোল করেন লুইস রিওহা।

যোগ করা সময়ের সপ্তম মিনিটে বার্সেলোনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন গিদো রদ্রিগেস। সফরকারীদের ব্যর্থ ক্লিয়ারেন্স থেকে বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন তিনি।

৩৮ ম্যাচে ৩১ জয় ও এক ড্রয়ে ৯৪ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল টানা দুইবারের লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৮৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে রেয়াল মাদ্রিদ।

অন্যদিকে ৪৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে লিগ শেষ করেছে ভালেন্সিয়া।

এর আগে স্পেনের শীর্ষ লিগ থেকে অবনমন নিশ্চিত হয়েছিল রেয়াল ওভিয়েদোর। শেষ দিনে তাদের সঙ্গে অবনমিত হয়েছে জিরোনা ও মায়োর্কা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা