• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

কেন্দুয়ায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি    ২৪ মে ২০২৬, ০৩:২৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী, সহপাঠী ও স্বজনরা। 

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নিহত সুমাইয়া আক্তার মোহনা উপজেলার জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কয়েকজন বখাটে তাকে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে মানসিকভাবে নির্যাতন ও ব্ল্যাকমেইল করে আসছিল। 

এসব ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে গত ৮ মে নিজ বাড়িতে আত্মহত্যা করে মোহনা।

এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা হিরন মিয়া বাদী হয়ে গত ১৪ মে নেত্রকোনা আমলী আদালতে দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

অভিযুক্তরা হলো- উপজেলার নগুয়া গ্রামের শামীম (২৪) ও সিংহেরগাঁও গ্রামের জিহাদ (২২)। তবে মামলার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নিহত মোহনার মা হেপী আক্তার, জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন রায়হান, আবুল কাশেম, ইদ্রিস মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, একটি মেধাবী শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে মানসিক নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বীরগঞ্জ বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানান এবং দ্রুত বিচার দাবি করেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ সাংবাদিকদের বলেন, ঘটনায় মামলা রুজু হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভিওডি বাংলা/মো. হুমায়ুন কবির/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার