• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গৌরীপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ২৪ মে ২০২৬, ০৪:২৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে আয়োজিত সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা এলাকার মানুষের ভোগান্তি ও উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন।

সভায় বক্তব্য দেন-উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান, উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ ও শাহজাহান কবির হিরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া বক্তব্য রাখেন- আফরোজা আক্তার সোমা, জয়নাল আবেদীন খোকন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু এবং পৌর বিএনপির সদস্য কাজী আব্দুল্লাহ আল আমিন। সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, উপজেলার বেশ কিছু সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি কিছু এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাগরিক সেবার ঘাটতির বিষয়ও তুলে ধরা হয়। দ্রুত এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেন, গৌরীপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে চলমান রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সমস্যাও সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি দলীয় নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/মো. হুমায়ুন কবির/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার