• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি    ২৪ মে ২০২৬, ০৬:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২২ মে) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনে অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের খুলশীর ১৩ নম্বর ওয়ার্ড আমবাগান নালাপাড়া থেকে একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে বলেন, সেই এলাকার  মসজিদের ইমাম মক্তবের ১১ বছর এবং ৭ বছর বয়সী দুই ছাত্রীকে যৌন নিপীড়ন এবং শ্লীলতাহানি করেছেন। এরপর সেই দুই শিশু ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়রা  মসজিদের ভেতর ইমামকে আটকে রাখে।

অভিযোগ পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে বিষয়টি খুলশী থানাকে অবহিত করে। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সমীর। পরে উদ্ধার কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, খবর পেয়ে খুলশী থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী দুই শিশুর বক্তব্য নেয়। পরে অভিযুক্ত ইমাম ও মক্তব শিক্ষক আব্দুল বাতেনকে (৫৫) গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার