• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গুম নয়

নিরাপত্তার স্বার্থে এনসিপি নেতা হেফাজতে: পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি    ২৫ মে ২০২৬, ০৮:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে নিরাপত্তার স্বার্থে প্রথমে হেফাজতে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন। তবে তার বিরুদ্ধে মামলা থাকায় পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

রোববার (২৫ মে) রাত ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা আসেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে তার বিরুদ্ধে মামলা থাকায় আদালতে পাঠানো হয়।

একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে গুম করা হয়নি বলেও দাবি করেন তিনি।

মাহফুজ হোসেন বলেন, যশোর থেকে গ্রেপ্তার অয়ন রহমান খানকে ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার বাবা, মা ও বোনকে বিষয়টি জানানো হয়। তাকে কোনোভাবেই গুম করা হয়নি।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অয়নকে গুম করা হয়েছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। ডিবি পুলিশ তাকে গ্রেপ্তারের পর থেকেই তার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছে।

রোববার সন্ধ্যায় তারেক রেজা ও অয়ন রহমান খানকে ঝিনাইদহের আদালতে সোপর্দ করা হয়। বাদী ও বিবাদীপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা এবং ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২২ মে ঝিনাইদহ সফরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১১৫ জনকে আসামি করে মামলা করেন।

পরদিন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির পাল্টা মামলায় তারেক রেজাসহ ২২ জনকে আসামি করেন। সেই মামলায় রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন চলাকালে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া একই মামলার আসামি যুবশক্তির সদস্য অয়ন রহমান খানকে শনিবার রাতে যশোরের একটি ক্লিনিক থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ওঠে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার