• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পানির বদলে বের হচ্ছে গ্যাস, নলকূপ সিলগালা

ফেনী প্রতিনিধি    ২৫ মে ২০২৬, ০৪:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নর কোরবানপুর এলাকায় একটি নলকূপ স্থাপনের পর মাটির নিচ থেকে অনবরত গ্যাসজাতীয় পদার্থ নির্গমনের ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় নলকূপটি সিলগালা করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, কোরবানপুর এলাকার পাটোয়ারি বাড়ির বাসিন্দা হাসান গত শনিবার (২৩ মে) একটি নলকূপ স্থাপন করেন। শনিবার গভীর রাতে হঠাৎ নলকূপ থেকে অস্বাভাবিক গতিতে পানি বের হতে শুরু করে। পরে পানির সঙ্গে গ্যাসজাতীয় পদার্থ বের হতে থাকলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসান জানান, তিনি দ্রুত ঘটনাটি কোরাইশ মুন্সি পুলিশ ফাঁড়ি ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে নলকূপটি সাময়িকভাবে সিলগালা করে দেন।

স্থানীয়দের ধারণা, এটি ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের কোনো উৎস হতে পারে। তবে কেউ কেউ এটিকে মিথেন গ্যাস বলেও ধারণা করছেন। সংশ্লিষ্টদের মতে, বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

ফেনী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আবুল হোসেন জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তারা পৌঁছানোর আগেই জ্বলে ওঠা আগুন নিভে যায়। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘেরাও করে রাখা হয়েছে।

এ বিষয়ে দাগনভূঞার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না হওয়া পর্যন্ত নলকূপটি সিলগালা অবস্থায় রাখা হয়েছে।

ভিওডি বাংলা/জহির আদনান/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী