• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

টুং টাং শব্দে মুখরিত রাজারহাটের কামারপল্লী

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৫ মে ২০২৬, ০৪:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলের বিভিন্ন বাজার ও কামারপল্লীতে বইছে কর্মব্যস্ততার জোয়ার। বছরের অধিকাংশ সময় কাজের চাপ কম থাকলেও কোরবানির মৌসুম এলেই নতুন প্রাণ ফিরে পায় এ পেশা। দিন-রাত বটি, ছুরি, দা, চাপাতিসহ মাংস কাটার প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি ও শান দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কামাররা। টুং-টাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারশালাগুলো।

রাজারহাট বাজার ও সিংঙ্গারডাবরী হাটে গিয়ে দেখা গেছে, নিজ নিজ দোকান ঘরে বসে কারিগররা তৈরি করছেন নতুন সরঞ্জাম। আবার অনেকে পুরনো ছুরি ও চাপাতিতে শান দিয়ে নতুনের মতো করে তুলছেন। কাজের চাপ এতটাই বেড়েছে যে, অনেকেই নতুন অর্ডার নেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছেন।

কামাররা জানান, ঈদুল আজহা তাদের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম। পশু কোরবানির জন্য প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদা বেড়ে যাওয়ায় এই সময়টিকে তারা আয়-রোজগারের প্রধান সুযোগ হিসেবে দেখেন। বছরের অন্য সময়ে কৃষিকাজের সরঞ্জাম তৈরি ও মেরামতের কাজ করলেও আধুনিক প্রযুক্তির কারণে সেই চাহিদা এখন অনেকটাই কমে গেছে।

সিংঙ্গারডাবরী হাটের কামার বিপ্লব কর্মকার বলেন, ‘প্রায় ১৮ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত। আগে লাঙ্গল, কাস্তে, কোদাল, কুড়াল তৈরির কাজ বেশি ছিল। এখন সেসব কাজ কমে গেছে। তবে কোরবানির ঈদ এলেই কাজের চাপ বেড়ে যায়। এই সময়ের আয়ের ওপরই অনেকটা বছর চলে।’

লৌহ সরঞ্জাম বিক্রেতা মুরাদ জানান, ছোট ছুরি থেকে শুরু করে বড় চাপাতি পর্যন্ত বিভিন্ন সরঞ্জাম ৩০ টাকা থেকে শুরু করে ১ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এসব সরঞ্জাম শুধু কোরবানির জন্য নয়, দৈনন্দিন নানা কাজেও ব্যবহৃত হয়।

এলাকাবাসী জানায়, এক সময় এ পেশায় বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে সেই চাহিদা কমে যাওয়ায় অনেকেই পেশা বদল করতে বাধ্য হয়েছেন। তবু ঈদকে ঘিরে মৌসুমি চাহিদা তৈরি হলে পুরনো অনেক কারিগর আবার কাজে ফিরে আসেন।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার