• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চাকিরপশার বিল রক্ষায় ডিজিটাল প্ল্যাটফর্ম

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৫ মে ২০২৬, ০৪:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী বহুল আলোচিত চাকিরপশার বিল রক্ষায় নেওয়া হয়েছে ব্যতিক্রমধর্মী ডিজিটাল উদ্যোগ। বিলের সম্পূর্ণ আরএস দাগ নম্বরের তালিকা যুক্ত করা হয়েছে ওয়েবভিত্তিক একটি ডিজিটাল অনুসন্ধান প্ল্যাটফর্মে। এর মাধ্যমে এখন সহজেই জানা যাবে কোনো জমি বিলের অংশ কি না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার (১৮ মে) থেকে চালু হওয়া এই প্ল্যাটফর্মে বাংলা ও ইংরেজি-উভয় সংখ্যায় দাগ নম্বর লিখে অনুসন্ধান করা যাবে। ফলাফলে তাৎক্ষণিক দেখা যাবে সংশ্লিষ্ট জমির অবস্থান ও বিলের অন্তর্ভুক্তি। এতে জমি কেনাবেচা, দখল, মিউটেশনসহ বিভিন্ন জটিলতা অনেকাংশে কমে আসবে।

ডিজিটাল প্ল্যাটফর্মটিতে মৌজাভিত্তিক পৃথক ফিল্টারও যুক্ত করা হয়েছে। এতে চাঁন্দামারী, নাফাডাঙ্গা, সওদাগড়, খালিসা ও চাকিরপশার তালুক-প্রতিটি মৌজার আলাদা তালিকা দেখার সুবিধা থাকছে।

উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা জানান, অবৈধ দখল, স্থাপনা নির্মাণ কিংবা মিউটেশন যাচাইয়ের ক্ষেত্রে এই তালিকা কার্যকর রেফারেন্স হিসেবে কাজ করবে। পাশাপাশি আইনজীবী ও আদালত বিলসংক্রান্ত মামলার প্রাথমিক তথ্য যাচাইয়েও এটি ব্যবহার করতে পারবেন। এছাড়া জমি ক্রয়-বিক্রয়ের সময় ক্রেতা ও বিক্রেতারা সহজেই দাগ নম্বর যাচাই করতে পারবেন। এতে বিলের জমি সাধারণ মানুষের কাছে বিক্রি করে প্রতারণার সুযোগও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সচেতন মহল বলছে, বিলের জমি দখল কিংবা পরিবেশবিরোধী কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ ও যাচাইয়ে ডিজিটাল এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শুধু ডিজিটাল তালিকা তৈরি করলেই বিল রক্ষা সম্ভব নয়। এর পাশাপাশি প্রশাসনের কার্যকর পদক্ষেপ, নিয়মিত জরিপ, কঠোর নজরদারি এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

বিল সুরক্ষা কমিটির আহ্বায়ক খন্দকার আরিফ বলেন, বিলের জমি দখল, অবৈধ বিক্রি ও ভুল তথ্যের কারণে মানুষ নানা জটিলতায় পড়েছে। ডিজিটাল এই তালিকা জমি যাচাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াবে এবং প্রতারণা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে নিয়মিত হালনাগাদ ও মনিটরিংও জরুরি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, এখন জমি কেনা, লিজ নেওয়া বা ব্যবহার করার আগে সহজেই নিশ্চিত হওয়া যাবে জমিটি বিলের অংশ কি না। এতে ভুলবশত জমি কিনে ঝুঁকিতে পড়ার আশঙ্কা কমবে।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম বলেন, এটি সময়োপযোগী একটি উদ্যোগ। এর ফলে বিলের জমিতে ভুলবশত স্থাপনা নির্মাণ বা চাষাবাদ করে আইনি ঝুঁকিতে পড়ার সম্ভাবনা কমবে।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার