• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ কর্মী

রাজশাহী ব্যুরো    ২৫ মে ২০২৬, ০৪:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

সোমবার সকাল ১১টায় রাজশাহী সিটি করপোরেশনের গ্রীন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

এ সময় রাসিক প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং নগরীর বিভিন্ন এলাকার বর্জ্য ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই পরিষ্কার করা হবে।

তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই রাজশাহী আজ গ্রিন সিটি ও হেলদি সিটি হিসেবে দেশ-বিদেশে পরিচিতি পেয়েছে।

সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের অবদানকে মূল্যায়ন করে মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছেন বলেও উল্লেখ করেন মাহফুজুর রহমান রিটন।

রাসিক প্রশাসক আরো বলেন, আগামী বছর থেকে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরীর সৌন্দর্য রক্ষায় নিয়োজিত ফুল ও গাছের পরিচর্যাকারীদেরও অনুদানের আওতায় আনার চেষ্টা করা হবে। তাদের শ্রমেই রাজশাহী ফুলের নগরী হিসেবে সুনাম অর্জন করেছে।

অনুষ্ঠানে রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন ওয়ার্ডে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/রমজান আলী/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার