• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সৈয়দপুর উপজেলা প্রশাসন

নীলফামারী প্রতিনিধি    ২৬ মে ২০২৬, ০৫:১০ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

সাম্প্রতিক শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবার এবং ২টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ।

জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মোট ৩৩ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেক বান্ডিল ঢেউটিনের বিপরীতে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় শুকনা খাবার।

পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার বৃদ্ধ আমেনা বেওয়া দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও বিদ্যুৎবিহীন ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। দুর্যোগে তার বসতঘর আরও ক্ষতিগ্রস্ত হলে তিনি চরম বিপাকে পড়েন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও শুকনা খাবার পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বর্তমান সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।”

স্থানীয়দের মতে, দুর্যোগকবলিত মানুষের পাশে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/মাইনুল হক/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না