{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভিওডি বাংলার সম্পাদক আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৬ মে ২০২৬, ০৬:৫১ পি.এম.
ছবি : ভিওডি বাংলা
ছবি : ভিওডি বাংলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় অনলাইন পত্রিকা ভিওডি বাংলার সম্পাদক, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার (২৬ মে) এক ভিডিও বার্তায় 'ভিওডি বাংলা'র পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, মানবতা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শ মুসলিম উম্মাহকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের পথে চলতে উদ্বুদ্ধ করে।

তিনি বলেন, ঈদ শুধুমাত্র আনন্দের উৎসব নয়, বরং এটি ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি মহৎ উপলক্ষ। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা।

মো. আবদুস সালাম আরও বলেন, বর্তমান সময়ে জাতীয় ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা অত্যন্ত জরুরি। দেশের সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রেখে ঈদ উদযাপনের আহ্বান জানান।

বিশেষ করে কোরবানির পশুর বর্জ্য যথাযথভাবে নির্ধারিত স্থানে ফেলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নাগরিকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরবাসীর সহযোগিতায় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান যেন এই পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শুল্ক গোয়েন্দায় নতুন মহাপরিচালক, কাস্টমসের ৩ শীর্ষ পদে রদবদল
ছবি: সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডি ক্যালেন্ডারে এক বছর, স্বজনদের মনে যেন গতকাল
ছবি: সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডি: যে দুপুরে থেমে গিয়েছিল অসংখ্য ক্ষুদে স্বপ্ন