• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঈদের দিন ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি    ২৯ মে ২০২৬, ০৮:১৪ এ.এম.
ছবি : সংগৃহীত

ঈদের দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি ভাড়া বাসা থেকে সুমি বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সন্ধ্যায় উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের মাহি ভিলা নামে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুমি বেগম তার স্বামী উজ্জ্বলের সাথে ওই বাসায় ভাড়া থাকতেন। উজ্জ্বল স্থানীয় মহিলা কলেজের পাশে হেলিপ্যাড সংলগ্ন শিল্প ও বাণিজ্য মেলায় ব্যবসা করতেন, প্রতিদিনের মতো বুধবার ঈদের দিনও তিনি ব্যবসার কাজে বাসার বাহিরে ছিলেন।

‎‎বাড়ির মালিক আবুল বাশার মো. সহিদুল্লাহ বলেন, সুমি বেগম ঘরের ভেতরেই ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে উজ্জ্বল তাদের ঘরের সামনে গিয়ে সুমি বেগমকে বেশ কয়েকবার ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিল না উজ্জ্বল এবং তিনি বিষয়টি জানালে আমিসহ সুমি বেগমের স্বামী উজ্জ্বল এবং স্থানীয় কয়েকজন লোকজন মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। এরপর ঘরে ঢুকে দেখি পূর্বপাশের জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচানো এবং ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এরপর খবর দিলে বোরহানউদ্দিন থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটির ময়নাতদন্তের জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার