নাটক-টেলিফিল্মে ভরপুর ঈদের দ্বিতীয় দিনের আয়োজন

ঈদুল আজহা উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে চলছে বিশেষ আয়োজনের ধুম। একক নাটক, ধারাবাহিক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান ও টক শো মিলিয়ে দর্শকদের জন্য থাকছে নানা স্বাদের অনুষ্ঠান।
শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিনেও ছোটপর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় সব তারকা। বৈশাখী টেলিভিশন, মাছরাঙা ও আরটিভিতে দিনভর প্রচার হবে বিশেষ সব নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠান।
মাছরাঙা টেলিভিশনে বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘বউয়ের মামলা’। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’। রাত ৮টায় প্রচার হবে ‘হয়নি বলা’, যেখানে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও আইশা খান।
রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ‘আদরের দুলাভাই’। রাত ১০টা ২০ মিনিটে থাকছে নাটক ‘কমেন্ট সেন্স’। এছাড়া রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ডাবল প্রেশার’।
দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘আবার হবে দেখা’। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে নাটক ‘অবুঝ চোখ’। রাত ৯টা ১০ মিনিটে থাকছে ‘ছুঁয়ে দে আমায়’ এবং রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘শূন্য’।
বৈশাখী টেলিভিশনে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘অবশেষে জিরো’। এতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি ও শাকিলা পারভিন। বিকেল ৫টা ৪৫ মিনিটে থাকছে ‘ঝগড়াটে পরিবার’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘কফিলের মেয়ে’।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দর্শক দেখতে পাবেন ‘মোগো বাড়ি বরিশাল’। রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘হাঁড়ির খবর’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চিত্রলেখা গুহ ও সিনথিয়া ইয়াসমিন। রাত ৯টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘ভাত হাসান’। এরপর রাত ১০টায় প্রচার হবে ‘সাক্ষী মফিজ’ এবং রাত ১০টা ৩০ মিনিটে ‘দিল মোহাব্বত’। রাত ১১টা ৪০ মিনিটে থাকছে মেগা নাটক ‘গ্যাংস্টার’।
আরটিভিতেও রয়েছে জমজমাট আয়োজন। বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘ক্লাব ইয়াং স্টার’। সন্ধ্যা ৬টায় থাকছে টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকছে নাটক ‘মিস্টার লুই’। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ‘চেকমেট’। রাত ৯টা ৩০ মিনিটে দর্শক দেখতে পাবেন ‘শূন্যের সংসার’। এছাড়া রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’ এবং রাত ১১টা ৩০ মিনিটে থাকছে নাটক ‘গরম জামাই’।
ভিওডি বাংলা/এসআর







