• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আবারও ঢাকায় গান শোনাতে আসছেন অনুপম রায়

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৭ মে ২০২৬, ০৪:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় সংগীত তারকা অনুপম রায় আগামী ২৬ জুন তার ব্যান্ডদলসহ ঢাকায় একটি লাইভ কনসার্টে গাইবেন।  ‘অন ট্রু সাউন্ড’ শিরোনামে কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।

প্রিয় তারকার আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকে ঢাকার শ্রোতাদের মধ্যে বেশ উদ্দীপনা দেখা যাচ্ছে।

সবশেষ ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ঢাকায় পারফর্ম করেন অনুপম রায়। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে অংশ নিয়ে আইসিসিবি মাতান। সে সময় ঢাকার রাস্তায় তার হেঁটে বেড়ানোর ভিডিও বেশ সাড়া ফেলেছিল।

দুই বাংলার সমান জনপ্রিয় এই শিল্পীর বাংলাদেশে বিশাল ভক্তগোষ্ঠী রয়েছে। বাংলাদেশে আসা প্রসঙ্গে বরাবরই ভীষণ উচ্ছ্বসিত অনুপম রায়। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আমন্ত্রণ পেলেই আমি বাংলাদেশে আসার জন্য স্যুটকেস গোছানো শুরু করি। কারণ এখানকার মানুষ এবং তাদের ভালোবাসা আমাকে বারবার টেনে আনে।

শিগগিরই এই কনসার্টের ভেন্যু এবং টিকিট বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান আয়োজকরা।

ভিওডি বাংলা/আরআর/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সাই পল্লবীকে নিয়ে মুখ খুললেন দীপিকা
ছবি: সংগৃহিত
ব্রুকলিন ব্রিজে মুগ্ধতা ছড়ালেন মেহজাবিন চৌধুরী
ছবি: সংগৃহিত
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন: ভাবনা