• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রাক্তন স্ত্রীর বাড়ির ‘ছাদ থেকে পড়ে’ চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত নিহত

বিনোদন ডেস্ক    ২৭ মে ২০২৬, ০৬:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় একটি ভবনের ‘ছাদ থেকে পড়ে’ মারা গেছেন কলকাতার ‘ভূতের ভবিষ্যত’ সিনেমার পরিচালক অনীক দত্ত।  ওই বাড়িটি তার প্রাক্তন স্ত্রীর।  তবে তিনি কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন, এটা দুর্ঘটনা না অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার (২৭ মে) দুপুরের দিকে ওই ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে।

ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, ৬৬ বছর বয়সী অনীক দত্তের বাসা ডোভার লেন এলাকায়। তবে এদিন তিনি হিন্দুস্তান পার্কে তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। সেখানে ‘ছাদ থেকে পড়ে গেলে’ তাকে দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।

এবিপি আনন্দ লিখেছে, “পরিচালকের যে ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু ঘটেছে, সেখানেই মিলেছে 'নোট'। সেখানে নাকি লেখা ছিল, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'। এর থেকে সন্দেহ ঘনীভূত হয়েছে, তাহলে কি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল খোদ পরিচালকেরই?”

পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি। তবে ফরেনসিক বিশেষজ্ঞরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছে আনন্দবাজার।

এদিকেক অনীক দত্তর মৃত্যুর খবরে কলকাতার চলচ্চিত্র ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে ভিড় করেছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

প্রযোজক ফিরদসুল হাসান বলেন, “বিস্তারিত কিছু বলতে পারব না। অনীকের মেয়ের জন্য আমরা অপেক্ষা করছি। সরকারি নিয়ম অনুযায়ী এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য।”

সোশাল মিডিয়াতেও শোক প্রকাশ করছেন সহশিল্পীরা। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘ভালো থেকো’।

বিজ্ঞাপন জগত থেকে চলচ্চিত্র পরিচালনায় আসা অনীক দত্ত ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণবাবুর বন্ধু’ এবং সত্যজিৎ রায়ের জীবন অবলম্বনে নির্মিত ‘অপরাজিত’। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’।

গত ২২ মে ছিল অনীক দত্তের জন্মদিন।  মাত্র পাঁচ দিনের মাথায় এই মর্মান্তিক ঘটনা ঘটল।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রামবাসীর কাছে এখনও ‘পাগলী’ তুষি
গ্রামবাসীর কাছে এখনও ‘পাগলী’ তুষি
ঈদে আসছে শাকিব খানের  ‘রকস্টার’
ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’
‎সময়মতো চিৎকার না করলে ধর্ষণ থেকে বাঁচতাম না: ফারিন খান
‎সময়মতো চিৎকার না করলে ধর্ষণ থেকে বাঁচতাম না: ফারিন খান