• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কালশীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৭ মে ২০২৬, ০৭:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কালশীর বাউনিয়াবাদ এলাকায় সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) প্রধানমন্ত্রীর পক্ষে ক্ষতিগ্রস্তদের হাতে এ অনুদান ও ঈদ সামগ্রী তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে পরিবারগুলোর জন্য কোরবানির গরু এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য বিশেষ এ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত তারা এ স্থানেই বসবাস করতে পারবেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য
জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য
আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
আদ-দ্বীন হাসপাতালের ঘটনা পরির্দশনে ডিএমপি কমিশনার
আদ-দ্বীন হাসপাতালের ঘটনা পরির্দশনে ডিএমপি কমিশনার