• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেতাসহ আহত ৪০

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

   ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৫ পি.এম.

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর শহরের মিলনমোড় ও থানারোড এলাকায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহতের পাশাপাশি বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলার পৌর শহরে এ ঘটনা ঘটে। পরে সংঘর্ষের সংবাদ পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

আহত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বর্তমানে স্থানীয় মেডিনোভা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে থানা রোড এলাকার একটি বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে থানারোড ও মিলনমোড় মহল্লার যুবকদের মধ্যে দ্বন্দ্ব হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই মহল্লার মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংবাদ পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে একটি ইটের বড় টুকরো বাচ্চুর বুকের ডান পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়। 

এছাড়াও সংঘর্ষ চলাকালে ফাহিম, সেন্টু ও সোহানসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।  আহত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু একাত্তরকে জানান, দুটি মহল্লার মানুষের মধ্যে ঐক্যের বন্ধন অটুট রাখতে সংঘর্ষ থামাতে গেলে বুকের ডানপাশে ইটের আঘাত লেগেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছি। 

সদর থানার ভারপ্রাপ্ত হুমায়ুন কবির জানান, র‍্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল