• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক    ৩০ মে ২০২৬, ০৩:৪৬ পি.এম.
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে সেখানে জড়ো হন। 

শনিবার (৩০ মে) দুপুর ১টায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেন। ধীরে ধীরে তা জনসমুদ্রে রূপ নেয়।  

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।  

সরেজমিনে দেখা যায়, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং কর্মসূচি সফল করতে তারা বিভিন্ন স্লোগান দেন।  

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর ১৬টি স্পটে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।  

তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তার আদর্শকে ধারণ করে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। 
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী
স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী
নতুন রূপরেখা নিয়ে তৎপর হচ্ছে এনসিপি
নতুন রূপরেখা নিয়ে তৎপর হচ্ছে এনসিপি
এনসিপি নেতাকে জুতাপেটা, ভিডিও ভাইরাল
এনসিপি নেতাকে জুতাপেটা, ভিডিও ভাইরাল