• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভাঙ্গুড়ায় তরঙ্গের উদ্যোগে ঈদ আনন্দ মেলা-সার্কাস অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৩১ মে ২০২৬, ০৮:৪৫ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও দি বুলবুল জয়ার সার্কাস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) ভাঙ্গুড়া উপজেলার ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠ প্রাঙ্গণে তরঙ্গ সাংস্কৃতিক নাট্যগোষ্ঠীর উদ্যোগে শুরু হয়েছে ৭ দিন ব্যাপি ঈদ আনন্দ মেলা ও দি বুলবুল জয়ার সার্কাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ আনন্দ মেলাটি উদ্বোধন করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি, কৃষিবিদ হাসান জাফির তুহিন। মেলাটিতে দর্শনার্থীদের বিনোদন দেওয়ার জন্য আনা হয়েছে দি বুলবুল জয়ার সার্কাস, নাগরদোলা ও হাতি।  

এছাড়াও মেলাটিতে বসেছে বিভিন্ন রকমের কসমেটিকের দোকান, বিভিন্ন আসবাসপত্রের দোকান, বিভিন্ন খাবারের দোকান। সব মিলিয়ে মেলাটি দর্শনার্থীদের মন কেড়ে নিবে বলে জানিয়েছেন মেলা কতৃপক্ষ।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাঙ্গুড়া উপজেলা বিএনপি'র আহবায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার,ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম কমিশনার, সাধারণ সম্পাদক মো. ছাইদুল ইসলাম বুরুজ, সাবেক উপজেলা বিএনপি'র সভাপতি  অ্যাডভোকেট মজিবুর রহমান এবং সাবেক পৌর বিএনপি সভাপতি শামসুল হক সহ উপজেলা ও পৌর বিএনপি,র সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, দীর্ঘদিন পর ভাঙ্গুড়ায় এমন একটি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জন্যে মেলাকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, হইচই, সংঘাত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন। একই সঙ্গে মেলায় কোনো ধরনের অশ্লীলতা বা অসামাজিক কর্মকাণ্ড কে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তারা সকলেই উল্লেখ করেন।

এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার সুব্রত কুমার ও অপূর্ব কুমার সহ  নিরাপত্তার জন্য একাধিক পুলিশ সদস্যরা।

স্থানীয়দের মধ্যে মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, সার্কাস ও নাগর দোলা মেলাটি সব শ্রেণি-পেশার সাধারণ মানুষের জন্য বিনোদনের একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার