• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

ভাঙ্গা (মাদারীপুর) প্রতিনিধি    ৩১ মে ২০২৬, ০১:১৫ পি.এম.
ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার কাজে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সোয়াদি ও ঝাটুরদিয়া এলাকার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে খুলনাগামী আল বোরাক পরিবহনের বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে অংশ নেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে ঈদ উপলক্ষে বাড়ি ফেরা যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, বাসটি উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনায় প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয়। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী